ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

জনকল্যাণে কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য — সৈয়দ মো. ফয়সল

হামিদুর রহমান, মাধবপুর:
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল বলেছেন, “জনকল্যাণমূলক কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমার প্রধান কাজ।”

বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি পরে এক বিশাল জনসভায় রূপ নেয়।

তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার হাতে বিএনপির পতাকা তুলে দিয়েছিলেন। আমি কখনো সেই পতাকার অমর্যাদা করিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শত নিপীড়ন ও অত্যাচার সত্ত্বেও আমি নেতাকর্মীদের পাশে থেকেছি, সুখে-দুঃখে তাদের সঙ্গে ছিলাম।”
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১-দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জেলা সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান বলেন, “সৈয়দ মো. ফয়সল শুধু মাধবপুর-চুনারুঘাট বিএনপিকে সংগঠিত করেননি, বরং বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানল থেকে নেতাকর্মীদের রক্ষা করেছেন। তিনি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন।”

নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল মেম্বারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন: সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, চেয়ারম্যান, নোয়াপাড়া ইউপি আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, মোস্তফা কামাল বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, জয়নাল মহালদার, সাধারণ সম্পাদক, ইউপি বিএনপি

তপু মেম্বার, কিতাব আলী মেম্বার, খসরু মেম্বার, আব্দুর নূর, আব্দুর রউফ, রুবেল মেম্বার, আব্দুর রশিদ লঘুজ মেম্বার, কমেড নায়েক, শ্যামলী দেব, রইছ আলী সর্দার, শ্যামল দেব, সফিক মেম্বার, সফিকুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, কুদ্দুছ মেম্বার, সাদন সাঁওতাল, খেলু নায়েক, লিলু পার্থ, রোকনউদ্দিন, নাসিম মিয়া, জয়নাল মিয়া, ফজলু মিয়া প্রমুখ।

সভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে সৈয়দ মো. ফয়সলকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

জনকল্যাণে কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য — সৈয়দ মো. ফয়সল

আপডেট সময় ১২:১৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫