ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

১৭ বছর পর স্বদেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত গুলশানের ঐতিহাসিক বাড়ি

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে আসন্ন জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি ইতোমধ্যে তার বসবাসের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। দেড় বিঘা জমির ওপর নির্মিত আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দকৃত এবং সদ্য নামজারি সম্পন্ন হয়েছে। আগে এটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সিইওর বাসস্থান ছিল, যার পর সংস্কারের মাধ্যমে এটি তারেক রহমানের জন্য উপযোগী করে তোলা হয়। তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ইতোমধ্যে বাড়িটি পরিদর্শন করেছেন। গুলশানের ফিরোজার পাশেই অবস্থিত এ বাড়িটি ১৯৮১ সালে খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অন্যদিকে, সেনানিবাসের আরেকটি বাড়ি ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় বাতিল করা হয়। ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় গ্রেপ্তার ও পরবর্তীতে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া তারেক রহমান সেখান থেকেই ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। বিএনপির শীর্ষ নেতাদের মতে, তার দেশে ফেরার পথে আর কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই, ফলে নির্বাচনের তারিখ চূড়ান্ত হলেই প্রত্যাবর্তন নিশ্চিত।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

১৭ বছর পর স্বদেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত গুলশানের ঐতিহাসিক বাড়ি

আপডেট সময় ০৭:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫