ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

বাতিল হচ্ছে হবিগঞ্জের ৫ পৌরসভা?

বাংলার খবর ডেস্ক
৫০ হাজারের চেয়ে কম জনসংখ্যার পৌরসভাকে বাতিলের সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে হবিগঞ্জেরও ৪ থেকে ৫টি পৌরসভা বাতিল হতে পারে। কমিশন মাঠ পর্যায়ে মতামত নেওয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে গত বুধবার। এখন চলছে সংকলন কার্যক্রম। এরপর আরেক দফা যাচাই-বাছাই শেষে প্রতিবেদন ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
হবিগঞ্জে ৫০ হাজারের কম ভোটারের পৌরসভাগুলো হল- নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট ও আজমিরীগঞ্জ পৌরসভা। সংস্কার কমিশনের সদস্যদের বরাতে জাতীয় গণমাধ্যম বলছে, ৫০ হাজারের চেয়ে কম জনসংখ্যার পৌরসভাকে বাতিলের সুপারিশ করা হবে।

এসব পৌরসভার বেশির ভাগ আজমিরীগঞ্জ পৌরসভার ভোটার এলাকা জটিলতায় নির্বাচন হয়নি গত দেড়যুগেও অতীতে দলীয় নেতাদের পুনর্বাসনের জন্য করা হয়েছে। এ ধরনের পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের মাসের পর মাস বেতন বকেয়া থাকে। এ ধরনের প্রায় শ’খানেক পৌরসভাকে ইউনিয়নের সঙ্গে একীভূত করার সুপারিশ করবে কমিশন।
সর্বশেষ নির্বাচনের তথ্য অনুযায়ী নবীগঞ্জ পৌরসভায় ভোটার সংখ্যা ২০ হাজারের কিছু বেশি, শায়েস্তাগঞ্জ পৌরসভায় ১৮ হাজার, মাধবপুরে ১৬ হাজার, চুনারুঘাট পৌরসভায় ১৭ হাজার ও আজমিরীগঞ্জ পৌরসভায় ভোটার রয়েছে প্রায় ১০ হাজার।

সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন হলে এ ৫টি পৌরসভা বাতিল হতে পারে। এর মধ্যে ৪টি পৌরসভায় নিয়মিত ভোট হলেও আজমিরীগঞ্জ পৌরসভার ভোটার এলাকা জটিলতায় নির্বাচন হয়নি গত দেড়যুগেও।

তবে, ২০২১ সালের নির্বাচনে হবিগঞ্জ পৌসভায় ভোটার সংখ্যা ছিল ৫০ হাজারের বেশি। ফলে এ পৌরসভা বাতিল হওয়ার শঙ্কা নেই।
সংস্কার কমিশন সূত্র আরও বলছে, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের (মেম্বার) ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা। আর ইউপি সদস্যরা ভোট দিয়ে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। চেয়ারম্যানকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তা না হলে তিনি চেয়ারম্যান হতে পারবেন না। একইভাবে ইউপি সদস্যদের মধ্য থেকে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে। তাঁকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একই পদ্ধতিতে সিটি করপোরেশন ও পৌরসভায় সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হতে পারবেন না। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মেয়র ও সভাধ্যক্ষ নির্বাচিত হবেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের দায়িত্ব হবে সার্বক্ষণিক। ইউপি চেয়ারম্যানদের বেতন হবে উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণির কর্মকর্তার সমান।

পৌরসভার মেয়রের বেতন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান। সিটি করপোরেশনের মেয়রের বেতন হবে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ওপরে। চেয়ারম্যান বা মেয়রদের কেউ স্নাতক ডিগ্রিধারীর নিচে হতে পারবেন না।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

বাতিল হচ্ছে হবিগঞ্জের ৫ পৌরসভা?

আপডেট সময় ১২:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫