ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

লাখাইয়ে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু, রহস্য ঘনীভূত

হবিগঞ্জের লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের সিংহ গ্রামে মৃত আমীর আলীর ছেলে জাহির উদ্দিন মাওলানার নির্মাণাধীন একটি বাড়ির ছাদ থেকে পড়ে আবিদুর রহমান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আবিদুর আজমেরীগঞ্জ উপজেলার জলশুকা ইউনিয়নের গাজী মিয়ার ছেলে। মঙ্গলবার (১৭ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে তার মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এ ঘটনার সময় বাড়ির মালিক জহির উদ্দিন মাওলানা ঘটনার সময় উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ইনছাদ আলী জানান, তিনি বিকেলে বাজারে যাওয়ার সময় নির্মাণাধীন বাড়ির পাশে আবিদুরকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয়দের সহায়তায় আবিদুরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তখন তিনি তার সাথে থাকা রাজমিস্ত্রিদের কে ডেকে বললে তারা বলেন হয়তো সেখান থেকে পড়ে গিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আবিদুর ৭ ফুট উঁচু একটি দেয়ালের ওপর কাজ করছিলেন। সে সময় তার হাতে একটি কাঁচা বাঁশ ছিল এবং পাশেই বিদ্যুতের তার ছিল। তাদের ধারণা, বাঁশ থেকে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে আবিদুরের মৃত্যু হয়েছে। তবে, অনেকেই আবার বলছেন তিনি স্ট্রোক করে মারা গেছেন।

স্থানীয় এক ব্যক্তির লিটন মোল্লা জানান, আমরা হঠাৎ করে দেখতে পাই জহির উদ্দিন মাওলানার নির্মাণাধীন  ঘরের নিচে আবিদুর রহমানকে পরে থাকতে। পরে সেখানকার অন্য সকল মিস্ত্রিদের কে জিজ্ঞেস করলে তারা এগিয়ে আসলে তারা বলেন আবিদুর রহমান তাদের সাথে কাজ করছিলেন। কখন উপর থেকে নিচে পড়েছেন তা আমরা জানিনা। আমরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমার ধারণা অসাবধানতা অবস্থায় কাজ করার ফলে সে পড়ে গিয়ে মারা গিয়েছে। 

আবিদুরের মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলীকে অবগত করা হয়েছে। 

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

লাখাইয়ে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু, রহস্য ঘনীভূত

আপডেট সময় ১০:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫