ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট Logo হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড Logo হাইমচরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শতাধিক শিক্ষার্থীকে সচেতনতা Logo মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোটে নেই মুশফিক Logo মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির অভিযান, দেড় লাখ টাকার মাদক ও পণ্য জব্দ Logo ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন ইজাজুর

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রামের বাসিন্দা রশিক মিয়ার ছেলে ইজাজুর রহমান (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের সময়। পরিবারের সদস্যরা জানান, ইজাজুর রহমান তার নিজ ঘরে সবার অগোচরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ এস আই অনিক পাল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মহসিন মিয়া নিশ্চিত করেছেন যে, ইজাজুর রহমান দীর্ঘদিন ধরে ঋণের বোঝায় ভুগছিলেন। আর্থিক সংকট ও মানসিক চাপে পড়ে অবশেষে তিনি এমন চরম সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানিয়েছেন, ইজাজুর একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার অকাল মৃত্যু সবাইকে নাড়া দিয়েছে।
নিহতের বিষয় টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান।

জনপ্রিয় সংবাদ

মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

error:

নবীগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন ইজাজুর

আপডেট সময় ০৮:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫