ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

মাধবপুরে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিলেট-আখাউড়া রেল সেকশনের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে সাগর মাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর মাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের বাসিন্দা অরুণ মাল-এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর মাল মোবাইলে ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি তেলিয়াপাড়া স্টেশনের কাছাকাছি চলে আসে। তিনি ফোনে ব্যস্ত থাকায় ট্রেনের আগমনের বিষয়টি খেয়াল করেননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই আব্দুল হান্নান ঘটনাস্থলে পৌঁছে নিহতের মোবাইল ফোন উদ্ধার করেন এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

স্থানীয়রা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং রেললাইন সংলগ্ন এলাকায় চলাচলের সময় অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

মাধবপুরে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫