ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট Logo হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড Logo হাইমচরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শতাধিক শিক্ষার্থীকে সচেতনতা Logo মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোটে নেই মুশফিক Logo মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির অভিযান, দেড় লাখ টাকার মাদক ও পণ্য জব্দ Logo ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

জাম পাড়তে গিয়ে নবীগঞ্জ বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অলি চৌধুরীর, আহত ১

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহিদ মিয়া (৩০) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। আহত আহিদ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৪ জুন) বেলা ১২টার দিকে উপজেলার রাইয়াপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত রঙ্গ চৌধুরীর ছেলে অলি চৌধুরী । কাদিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলেআহত আহিদ মিয়া। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় বাড়ির মসজিদের পাশে একটি বড় জাম গাছ রয়েছে। দুপুরে অলি চৌধুরী ও আহিদ মিয়া ওই গাছে জাম পাড়তে ওঠেন। এ সময় গাছের ডালে জড়ানো বৈদ্যুতিক তারে স্পর্শ করে হঠাৎ দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত গাছ থেকে নামিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক অলি চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহত আহিদ মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এসআই কৌশিক মল্লিক  হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান, নিহত বিষয়টি সত্যতা নিশ্চিত করে তিনি বলেন ওপর আহত ব্যক্তির চিকিৎসা চলছে। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ বিভাগকে সতর্ক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

জনপ্রিয় সংবাদ

মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

error:

জাম পাড়তে গিয়ে নবীগঞ্জ বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অলি চৌধুরীর, আহত ১

আপডেট সময় ০৩:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫