ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

ঈদ রাঙুক মেহেদিতে,লাখাই ঈদের আগে মেহেদির বাজার জমে উঠেছে

পারভেজ হাসান লাখাই মেহেদির বর্ণিল ছোঁয়া ছাড়া উৎসবের সব আয়োজনই যেন অপূর্ন। তাই ঈদ আয়োজনের শেষ রেশটুকু রাঙিয়ে নিতে চায় মেহেদির বর্ণিল ছোঁয়া।

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বাজারগুলোতে ঈদের আগে মেহেদির বাজার জমে উঠেছে। বিভিন্ন দোকানে এবং রাস্তায় ভ্রাম্যমাণ বিক্রেতারা নানা ধরনের মেহেদি বিক্রি করছেন। দামও হাতের নাগালে থাকায় ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঈদের সময় মেহেদির চাহিদা বেড়ে যায়। তাই তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখেন। এবারও ভালো বেচাকেনা হচ্ছে বলে তারা খুশি।

মেহেদি কিনতে আসা একজন ক্রেতা বলেন, “ঈদের আনন্দে মেহেদি অন্য মাত্রা যোগ করে। তাই প্রতি বছরই কিনি।”

আর এক ক্রেতা বলেন, এখন মেহেদি লাগানো অনেকটাই ঝামেলাহীন। মেহেদির টিউব দিয়ে অনায়াসে করে নিতে পারেন মনের মতো নকশা। হাতের পাশাপাশি পা কিংবা বাজুও রাঙিয়ে নিতে পারেন মেহেদির ছোঁয়ায়।

মেহেদির বাজার ঈদের আগের দিন পর্যন্ত জমজমাট থাকবে বলে আশা করা যাচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

ঈদ রাঙুক মেহেদিতে,লাখাই ঈদের আগে মেহেদির বাজার জমে উঠেছে

আপডেট সময় ০৪:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫