ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ

মাধবপুরে সেনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৬ বোতল মদসহ নারী আটক

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোয়ালনগর গ্রামে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৪৬ বোতল মদসহ সুরুজ বানু (৫৬) নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি ওই গ্রামের নান্নু মিয়ার স্ত্রী।

শুক্রবার সকালে মাধবপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোয়ালনগর গ্রামে শামীম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে শামীম হোসেন পালসার মোটরসাইকেল রেখে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

তল্লাশিকালে তার বাড়ি থেকে ৪৩ বোতল হুইস্কি, ৩ বোতল ভোদকা, গাঁজা সেবনের সরঞ্জাম, একটি পালসার মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র (রামদা) জব্দ করা হয়।

আটককৃত সুরুজ বানুকে মাধবপুর থানা পুলিশের ডিউটি অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে। অভিযানের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে

মাধবপুরে সেনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৬ বোতল মদসহ নারী আটক

আপডেট সময় ০২:৩৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫