ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নবীগঞ্জে কৃষকদের নিয়ে “পার্টনার কংগ্রেস”, উদ্যোক্তা তৈরির আহ্বান

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে “পার্টনার কংগ্রেস” শীর্ষক একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জুন) দুপুর ১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ২০২৪-২৫ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ – পার্টনার” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) শেখ ফজলুল হক মনি। তিনি কৃষি উৎপাদন ব্যবস্থাপনার উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং কৃষকদের মাঝে সমন্বিত কৃষি উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আকতারুজ্জামান। তিনি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে—কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান প্রদান, পুষ্টিকর খাদ্য উৎপাদনে উৎসাহ দেওয়া এবং কৃষি উদ্যোক্তা হিসেবে তাদের সক্ষমতা বৃদ্ধি করা। কৃষকদের অংশগ্রহণমূলক এই কংগ্রেস তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকারিয়া আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ সাগর আহমেদ ও স্বপন রবি দাশ।

অনুষ্ঠানে কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিভিন্ন সহায়ক তথ্য ও উপকরণ বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

error:

নবীগঞ্জে কৃষকদের নিয়ে “পার্টনার কংগ্রেস”, উদ্যোক্তা তৈরির আহ্বান

আপডেট সময় ০৯:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫