ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

জুড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলার খবর প্রতিনিধি, জুড়ী, মৌলভীবাজার:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ইশতিয়াক আহমদ ফাহিম (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের নিজ বাড়ির পেছনে পেয়ারা গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

ফাহিম পেশায় একজন রিকশা চালক ছিলেন। তার বাবার নাম কাজল মিয়া, যিনি একজন কাঁচামাল ব্যবসায়ী।

ফাহিমের বাবা জানান, “বৃহস্পতিবার সন্ধ্যায় ফাহিম বাসায় ভাত খেয়ে বের হয়। এরপর আর ফেরেনি। আমি তখন ব্যবসার কাজে সিলেটে ছিলাম। ভোরে বাড়ি ফিরে তাকে না পেয়ে খোঁজ শুরু করি। পরে ঘরের পেছনে পেয়ারা গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।”

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

জুড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:১৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫