ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু Logo প্রবাসীর লাগেজ হোম ডেলিভারি না দেওয়ায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা Logo হাইমচরের চরাঞ্চলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল জ্ঞানের আলো সংগঠন Logo লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে মামলার বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ Logo হাইমচরে ৫ নভেম্বরের মধ্যে পদত্যাগের নির্দেশ বিএনপি নেতার Logo সিংহাগ্রামে অনাবৃষ্টি ও ফসলের ক্ষতির আশঙ্কায় ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া

মাধবপুরে শাকসবজি, ধান বীজ, গাছের চারা ও সার বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি মাধবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আয়োজিত এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম।

উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাংবাদিক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।

অনুষ্ঠানে ২০০ জন কৃষকের মাঝে বিভিন্ন শাকসবজির বীজ, লেবু, তাল, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হয়। পাশাপাশি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১,৫০০ জন শিক্ষার্থীর মাঝে জৈব সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, এ উপলক্ষে ২,২৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন ধানের বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট

error:

মাধবপুরে শাকসবজি, ধান বীজ, গাছের চারা ও সার বিতরণ

আপডেট সময় ০৩:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫