ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত Logo বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে ৮০ হাজার টাকায় মামলা মীমাংসার অভিযোগ পল্লী বিদ্যুতের জিএমের বিরুদ্ধে Logo হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস হস্তান্তর Logo জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল Logo জ্ঞানের পরিধি বিস্তারে লেখাপড়ার বিকল্প নেই Logo চুনারুঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৩১ সদস্যের কমিটি গঠন Logo লাখাই থেকে ঢাকায় গিয়ে মোবাইল কিনতে বের হয়ে নিখোঁজ সিরাজুল Logo লাখাইয়ে চুরি-মাদক মামলার পর নন-জিআর প্রসিকিউশন ওয়ারেন্টে ইয়াছিন গ্রেপ্তার Logo লাখাইয়ের বুল্লা বাজারে দিনে দুপুরে গ্যাস সিলিন্ডার চুরি Logo শায়েস্তাগঞ্জে ৮০ ঘনফুট মেহগনি চেরাই কাঠসহ ট্রাক আটক

কুয়াকাটায় হোটেল ভাড়া না দিয়ে ‘পালিয়েছে’ দম্পতি, ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

বাংলার খবর ডেস্কঃ
পটুয়াখালীর কুয়াকাটায় স্বামী-স্ত্রী পরিচয়ে একটি আবাসিক হোটেল ভাড়া করেন শরীয়তপুরের সোহান-আফসানা দম্পতি। তবে বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে হোটেলের ভাড়ার টাকা না দিয়ে রুমের মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
হোটেল সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি শরিয়তপুর জেলার সদর মনোহর বাজারের উত্তর মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিস আলীর ছেলে ইমাম হাসান সোহান ও তার দেওয়া পরিচয় অনুযায়ী স্ত্রী আফসানা বিথী কুয়াকাটা হোটেল রাজমহলের একটি কক্ষ ভাড়া নেয়। প্রথমদিকে ভাড়া ঠিকভাবে দিলেও কিছুদিন পরে ভাড়া নিয়ে গড়িমসি করলে হোটেল রিসিপশনিস্ট মোহাম্মদ শামীমের সন্দেহ হলে ভাড়ার জন্য করা তাগিদ দিলে সুযোগ বুঝে রুমের মূল্যবান জিনিসপত্র নিয়ে সটকে পড়েন। এসময় রুমে অপ্রয়োজনীয় কিছু পোশাক ও একটি স্কুল ব্যাগ রেখে যায়।
এদিকে যে বা যাহারা এই দম্পতির সন্ধান দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে হোটেল রাজমহল কর্তৃপক্ষ।
রাজমহল হোটেলের পরিচালক মো. বুলবুল আহম্মেদ বলেন, কুয়াকাটা ঘুরতে আসা পর্যটকদের জন্য আবাসিক সেবামূলক একটি প্রতিষ্ঠান হোটেল রাজমহল। অতিথিদের সর্বোচ্চে সেবা এবং সার্ভিস দিয়ে থাকি আমরা। তাদের আর্থিক সমস্যা থাকলে সেটা বলতে পারতো কিন্তু এই দম্পতি ভাড়া না দিয়ে রুমের মালামাল নিয়ে যেভাবে পালিয়ে গেছে এটা আসলেই দুঃখজনক। সকলের সহযোগিতার মাধ্যমে এই দম্পতির সন্ধান চাই। যে বা যার মাধ্যমে সঠিক সন্ধান পাবো তাকে পুরস্কৃত করা হবে।
এ বিষয় কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, আসলে এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। অনেক ভালো পর্যটকের মাঝে দু’একজন নিজ নিজ এলাকার সুনাম নষ্ট করে অপকর্ম করে পালিয়ে যায়। পরিশেষে এর ভর্তুকি হোটেল স্টাফ বা ম্যানেজারদের গুনতে হয়। এদেরকে শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেলে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করো।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত

error:

কুয়াকাটায় হোটেল ভাড়া না দিয়ে ‘পালিয়েছে’ দম্পতি, ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

আপডেট সময় ০৪:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫