ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ

বিপক্ষে সাক্ষ্য দেওয়ায় চাচাত ভাইকে কুপিয়ে হত্যা,ঘাতক আটক

হবিগঞ্জের মাধবপুরে আদালতে সাক্ষ্য দেওয়ায় ক্ষুব্ধ হয়ে চাচাত ভাইকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। রোববার মধ্যরাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান (৪০) কালিকাপুর গ্রামের আলী মিয়ার ছেলে এবং পেশায় একজন দোকানদার। সোমবার সকালে কাশিমনগর ফাঁড়ির পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

কাশিমনগর ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, একই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়ার সঙ্গে নজরুল মিয়ার একটি মামলা চলছিল। সেই মামলায় প্রায় পাঁচ-ছয় মাস আগে নিহত জিল্লুর রহমান আদালতে জাহাঙ্গীরের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এতে জাহাঙ্গীর ক্ষুব্ধ হন এবং প্রতিশোধের পরিকল্পনা করতে থাকেন।

রোববার মধ্যরাতে জাহাঙ্গীর ‘বিস্কুট কেনার’ কথা বলে ঘুমন্ত জিল্লুরকে ঘর থেকে ডেকে বের করে এনে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

পুলিশ সোমবার ভোরে কালিকাপুর গ্রাম থেকে ঘাতক জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে

বিপক্ষে সাক্ষ্য দেওয়ায় চাচাত ভাইকে কুপিয়ে হত্যা,ঘাতক আটক

আপডেট সময় ০৬:২০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫