ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা Logo তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নিয়ে ইউএনওর তথ্যবহুল ফেসবুক পোস্ট Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র সফল হবে না — মাধবপুরে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে এস. এম. ফয়সল

Oplus_16777216

হামিদুর রহমান ::
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল বলেছেন, “গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির লাখো নেতাকর্মী নিজের জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। ‘জুলাই বিপ্লবে’ অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। এরই ফলশ্রুতিতে এই জুলুমবাজ সরকারের পতন হয়েছে। কিন্তু বিএনপির ত্যাগ ও অবদানকে একটি মহল খাটো করে দেখতে চায়।”

তিনি বলেন, “বিএনপি দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল। আজ একটি অপশক্তি নতুন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ঢাকার মিডফোর্ড এলাকায় সোহাগ হত্যাকাণ্ডে বিএনপির নাম জড়ানোর অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু দেশবাসী দেখেছে, এই ঘটনার সঙ্গে বিএনপির কোনও রাজনৈতিক সম্পৃক্ততা নেই।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি নির্বাচনমুখী দল। এসব অপপ্রচার করে বিএনপিকে থামানো যাবে না। বিগত সরকার নানা প্রতিবন্ধকতা তৈরি করেও আমাদের জনগণের কাছে যেতে থামাতে পারেনি। মাধবপুর ও চুনারুঘাটের মানুষ সবসময় আমাদের পাশে পেয়েছে। দুর্যোগের সময়েও আমরা জনগণের পাশে ছিলাম।”

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে দশটায় মাধবপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ ইশতিয়াক, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৯ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
গত কয়েক বছর ধরে মাধবপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য এস. এম. ফয়সলের উদ্যোগে এ মেধা ও শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

error:

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র সফল হবে না — মাধবপুরে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে এস. এম. ফয়সল

আপডেট সময় ১১:৫২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫