ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

কলেজের বেঞ্চে বসা নিয়ে তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীকে ক্ষুরাঘাত, আটক-১৮

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে পরীক্ষার সিটে বসাকে কেন্দ্র করে হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে দুই শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাকিল নামে এক শিক্ষার্থীকে ক্ষুর দিয়ে আঘাত করা হয় এবং পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শাকিলকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পরীক্ষা চলাকালে সিটে বসা নিয়ে নন্নী উত্তরবন্দ গ্রামের ফরহাদ ও খালভাঙ্গা এলাকার আমিনুল ইসলাম আকাশের মধ্যে ধাক্কাধাক্কি হয়। ফরহাদের বন্ধু শাকিল প্রতিবাদ করলে আকাশ ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারকে খবর দেয়। পরে মুক্তার বহিরাগতদের নিয়ে এসে শাকিলকে পিঠ ও হাতে ক্ষুর দিয়ে আঘাত করে।

সংঘর্ষের সময় উত্তেজিত এলাকাবাসী ছাত্রদল নেতাসহ কয়েকজনকে অধ্যক্ষের কক্ষে আটকে রাখে এবং তাদের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আফসানা আল আলম কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কলেজের চার শিক্ষার্থীসহ ১৮ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল্লাহ জানান, স্থানীয় এক পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন শহরের অপর পরীক্ষার্থী লাথি মারে। এর স্থানীয় অপর পরীক্ষার্থী এর প্রতিবাদ করলে তাকেও মরধর করা হয়। একপর্যায়ে শহর থেকে বহিরাগতদের ডেকে এনে রক্ষাক্ত জখম করা হয় স্থানীয় শিক্ষার্থী শাকিলকে।

এ বিষয়ে এএসপি আফসানা বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

কলেজের বেঞ্চে বসা নিয়ে তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীকে ক্ষুরাঘাত, আটক-১৮

আপডেট সময় ১২:১৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫