ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

বাসে সিসি ক্যামেরা স্থাপনের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি

ঈদযাত্রায় ডাকাতি-ছিনতাইসহ মহিলা যাত্রী হেনস্তা বন্ধে দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা স্থাপনের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার জরুরি নির্দেশনা দিয়ে বাস-মালিক এবং সমিতিসহ জেলা শাখার অন্তর্ভুক্ত কোম্পানিদের চিঠি পাঠানো হয়েছে। এর আগে এসব বিষয়ে ব্যবস্থা নিতে মালিক সমিতিকে গত ৮ এপ্রিল চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্দেশনা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

শনিবার (২৪ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বেশকিছু দিন ধরে দূরপাল্লা রুটের বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীগণ প্রায়ই ডাকাতি-ছিনতাইসহ নারী যাত্রীরা বিভিন্নভাবে লাঞ্ছনা/হেনস্তার শিকার হচ্ছেন এবং ওভারস্পিডে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে।

উল্লেখিত ঘটনা সঠিকভাবে নির্ণয় ও তদন্ত করা এবং বন্ধ করার জন্য প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপন করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিষয়টি বাধ্যতামূলক করে আমাদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায়, আপনাদের সমিতি/জেলা শাখার অন্তর্ভুক্ত দূরপাল্লা রুটে চলাচলকারী প্রতিটি কোম্পানি ও সমিতির বাসে অনতিবিলম্বে আগামী সাত দিনের (১ জুন) মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য মালিকদের নির্দেশ প্রদান করতে বলা হলো।

এই নির্দেশনা যথাযথভাবে পালন না করলে স্ব স্ব গাড়ির মালিকের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিসি ক্যামেরা স্থাপন না করলে এবং গাড়ির স্পিড গভর্নর সিল করা না থাকলে প্রয়োজনে সেই সব গাড়ি চলাচলে সিরিয়াল প্রদান বন্ধ রাখার জন্য বলা হলো।

এর আগে গত ২০ মে অন্য এক চিঠিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি জানায়, সম্প্রতি দূরপাল্লা রুটে দুর্ঘটনার হার অনেকাংশে বেড়েছে।

এ অবস্থায়, দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে আপনাদের সমিতি/কোম্পানির স্ব স্ব রুটের চালক, সুপারভাইজর ও হেলপাররা যাতে বিশেষ সতর্কতার সঙ্গে ট্রাফিক নিয়ম-কানুন মেনে গাড়ি পরিচালনা করে, ওভার স্পিডে গাড়ি না চালায় এবং বেপরোয়াভাবে গাড়ি ওভারটেকিং না করে, এ ব্যাপারে জরুরিভিত্তিতে গাড়ির স্টাফদের সঙ্গে কাউন্সিলিং বা আলোচনা সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

বাসে সিসি ক্যামেরা স্থাপনের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি

আপডেট সময় ০২:২১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫