ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

শায়েস্তাগঞ্জ পৌরসভার ৬২ কোটির বাজেট ঘোষণা

বাংলার খবর ডেস্ক হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬২ কোটি ৪২ লাখ ৩১ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। ঘোষিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ২৭ লাখ ৩৮ হাজার টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৪ লাখ ৯২ হাজার টাকা।

সোমবার সকালে পৌরসভা কার্যালয়ে এক আনুষ্ঠানিক সভায় বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।

তিনি বলেন, “এই বাজেটের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন ও পৌর এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে। স্বচ্ছতা ও সুষম বণ্টনের নীতিতে আমরা বাজেট বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৬০ লাখ ২৮ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৪০ লাখ ৮৮ হাজার টাকা।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কান্ত নাথ, পৌর সচিব মো. নুরুল আমীন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন

error:

শায়েস্তাগঞ্জ পৌরসভার ৬২ কোটির বাজেট ঘোষণা

আপডেট সময় ০৭:৪৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫