ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

সুনামগঞ্জে জুন মাসে ১৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বাংলার খবর ডেস্ক সুনামগঞ্জ সীমান্তে একাধিক অভিযানে জুন মাসে ১৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির।

তিনি জানান, সোমবার ভোররাতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে পরিচালিত বিশেষ অভিযানে বিজিবি সদস্যরা ৪ হাজার ২৮৬টি ভারতীয় শাড়ি, ১৩টি লেহেঙ্গা, ৪ হাজার ৯৯২টি কসমেটিক্স সামগ্রী ও ২ হাজার ১২০টি চকলেট জব্দ করে। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

তিনি আরও বলেন, জুন মাসজুড়ে এই ধরনের একাধিক অভিযানে মোট ১৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

জব্দকৃত এসব ভারতীয় পণ্য শিগগিরই সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

এই অভিযানে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, ২ জন পুলিশ সদস্য এবং বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ ১৬ জন বিজিবি সদস্য।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

error:

সুনামগঞ্জে জুন মাসে ১৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ১১:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫