ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

চুনারুঘাটে প্রয়াত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম

Oplus_0

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম চুনারুঘাট পৌর বিএনপির সদ্যপ্রয়াত দুই নেতা হুসাইন আলী রাজন ও আব্দুল জলিলের কবর জিয়ারত করেছেন।

শুক্রবার (২৭ জুন) জুমার নামাজ শেষে তিনি পৌর শহরের পাকুরিয়া ও ধলাইপাড় এলাকায় পৃথকভাবে দুই নেতার কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এপিপি অ্যাডভোকেট মীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, মাস্টার আব্দুল ওয়াদুদ খান, রানীগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন, আহাম্মদবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম আজাদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জিয়ারত শেষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রয়াত দুই নেতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন। তিনি বলেন,
“দলের প্রয়াত নেতাদের পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। সময় পেলেই আমি তাদের খোঁজখবর নেই এবং ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করবো।”

উল্লেখ্য, হুসাইন আলী রাজন ছিলেন চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি ও মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তার মৃত্যুর কিছুদিন পরই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাউন্সিলর আব্দুল জলিল ইন্তেকাল করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন

error:

চুনারুঘাটে প্রয়াত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম

আপডেট সময় ১১:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫