ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সিএনজি থামিয়ে যুবককে জিম্মি করে হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট Logo হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক, এনসিএলে ছয় ক্রিকেটার Logo মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মাধবপুরে মাদকবিরোধী অভিযানে ১২শ’ ইয়াবা ও নগদ অর্থসহ যুবক গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে ১,২০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও নগদ ২ লাখ ১৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে শাহাব উদ্দিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলনগর গ্রামে দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও ট্রাস্কফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ-এর সদস্যরাও অভিযানে অংশ নেন। অভিযানে অংশগ্রহকারী অন্য সদস্যরা হল মাধবপুর থানার এসআই তৌহিদুল ইসলাম,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মীরা রাণী দেবী,এএসআই রতন চন্দ্র গোস্বামী।

গ্রেপ্তারকৃত শাহাব উদ্দিন ওই গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। অভিযান চলাকালে তার বাড়ি থেকে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রফিকুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জব্দকৃত মাদকসহ থানায় সোপর্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম বলেন, “সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের মনোবল ভেঙে দেব। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান

error:

মাধবপুরে মাদকবিরোধী অভিযানে ১২শ’ ইয়াবা ও নগদ অর্থসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫