ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সরকারি সহায়তা না পেয়ে প্রবাসী ও তরুণদের নিজ উদ্যোগে কালভার্ট নির্মাণ

Oplus_131072

মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম ও উত্তর পাশে সংযোগ সড়কের জরাজীর্ণ অবস্থা ও কালভার্ট না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
একটু বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে বিদ্যালয়ের প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থীকে বিকল্প পথে—কখনও অন্যের বাড়ির উঠান পেরিয়ে—স্কুলে যেতে হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, বারবার জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করেও জনপ্রতিনিধির কাছ থেকে সহযোগিতা মেলেনি। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পর্যায়েও বারবার জানানো হলেও বাস্তব পদক্ষেপ কেউ নেয়নি।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক অভিভাবক বলেন, আমাদের ভোটে যারা নির্বাচিত হয়েছেন, তারা শুধুই আশ্বাস দেন। কিন্তু কাজের সময় দেখা যায়, আমরা নিজেরাই উদ্যোগ না নিলে কিছুই হয় না।”*

জনপ্রতিনিধিদের এই ব্যর্থতার মাঝেই আশার আলো হয়ে এগিয়ে এসেছেন নারাইনপুর গ্রামের দক্ষিণ পাড়ার প্রবাসী ও তরুণ সমাজ। তাদের অর্থায়নে এবং শ্রমে শুরু হয়েছে কালভার্ট নির্মাণের কাজ। এক প্রবাসী জানান,
গ্রামের মানুষ কষ্টে থাকুক—তা মেনে নিতে পারিনি। সরকার যেহেতু কিছু করছে না, আমরা নিজেরাই এগিয়ে এসেছি।”

একটি গ্রামের উন্নয়নের জন্য স্থানীয় নেতৃত্বের দায়বদ্ধতা থাকা দরকার। কিন্তু নারাইনপুরের ঘটনায় তা স্পষ্টভাবে অনুপস্থিত। যেখানে সরকারের উচিত ছিল প্রাথমিক শিক্ষার পথ সুগম করা, সেখানে স্থানীয় মানুষদের হাতেই নিতে হয়েছে সেই দায়িত্ব।

“জনপ্রতিনিধিরা যদি দায়িত্ব না নেয়, তবে মানুষ নিজের পথ নিজেই খুঁজে নেয়।”

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

সরকারি সহায়তা না পেয়ে প্রবাসী ও তরুণদের নিজ উদ্যোগে কালভার্ট নির্মাণ

আপডেট সময় ০৩:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫