ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট

আইপিএলে ৭ দিনের এনওসি পেলেন মুস্তাফিজ, খেলবেন তিন ম্যাচ

Oplus_131072

স্পোর্টস ডেস্ক | বাংলার খবর
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে হঠাৎ করেই দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস তাকে দলে নেয় ১৪ মে, যা নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। তবে অনাপত্তিপত্র (NOC) না পাওয়ায় শুরুতে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সেই বাধা কেটে গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, মুস্তাফিজকে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার জন্য ৭ দিনের এনওসি দেওয়া হয়েছে।

কোন ম্যাচগুলো খেলবেন মুস্তাফিজ?

দিল্লি ক্যাপিটালসের আগামী তিনটি ম্যাচ:

১৮ মে – দিল্লি বনাম রাজস্থান রয়্যালস

২১ মে – দিল্লি বনাম মুম্বাই ইন্ডিয়ানস

২৪ মে – দিল্লি বনাম লখনৌ সুপার জায়ান্টস

এই তিন ম্যাচেই মুস্তাফিজকে দলে পাবে দিল্লি। তবে গ্রুপ পর্বের পর যদি দিল্লি প্লে-অফে ওঠে, সেক্ষেত্রে এনওসি না থাকায় মুস্তাফিজকে পাওয়া যাবে না।

কেন দলে নিল দিল্লি?

মুস্তাফিজ এবারের আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। তবে দলের এক গুরুত্বপূর্ণ বোলার ইনজুরিতে পড়ায় তাকে ৬ কোটি রুপিতে বিকল্প হিসেবে দলে টানে দিল্লি ক্যাপিটালস।

প্লে-অফ সম্ভাবনা

দিল্লির ঝুলিতে রয়েছে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট। প্লে-অফে যাওয়ার সম্ভাবনা এখনও আছে, তবে বাকি তিন ম্যাচে জিততে হবে এবং নজর রাখতে হবে অন্য দলের ফলাফলের ওপরও।

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার

error:

আইপিএলে ৭ দিনের এনওসি পেলেন মুস্তাফিজ, খেলবেন তিন ম্যাচ

আপডেট সময় ০৫:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫