ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল Logo সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার: বাছির জামাল Logo মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে বাছির মিয়া আটক Logo মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম ফিরোজ কবীর মারা গেছেন

বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপ-মহাপরিদর্শক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম ফিরোজ কবীর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আজ মঙ্গলবার (৬ মে) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা মরহুম এ এইচ এম ফিরোজ কবীর ১৯৪৮ সালে দিনাজপুর জেলার সদর থানাধীন পার্বতীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সাবেক এ পুলিশ কর্মকর্তা ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

চাকরি জীবনে তিনি অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চৌকস এ পুলিশ কর্মকর্তা মেহেরপুর জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন বিভাগের এআইজি, সৈয়দপুরে পুলিশের এসআরপিসহ ঢাকার স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি একমাত্র পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে মরহুম এ এইচ এম ফিরোজ কবীরের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। অ্যাসোসিয়েশন মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল

error:

অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম ফিরোজ কবীর মারা গেছেন

আপডেট সময় ১০:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫