ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

বজ্রপাতে ২ স্কুল ছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জে বজ্রপাতে ২ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার দুপুর ১টার দিকে স্কুলে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন তারা।

তারা সবাই পাকুন্দিয়ার তারাকান্দি ইউনিয়নের চরটেকি গার্লস হাইস্কুলের ছাত্রী।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নবম শ্রেণীর ছাত্রী ও জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া জান্নাত ইরিনা (১৪), বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম প্রিয়া (১৪)। আহত ইমা আক্তার বর্ষা (১৫)। তিনি পাকুন্দিয়ার বোরহান উদ্দিনের মেয়ে।

ইউএনও বিল্লাল হোসেন জানান, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই দুই ছাত্রী স্কুলে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন। তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফারিয়া জান্নাত ইরিনা ও আদ্রিতা ইসলাম প্রিয়াকে মৃত ঘোষণা করেন। আর ইমা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের দাফনের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলেও জানান তিনি

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

বজ্রপাতে ২ স্কুল ছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৫:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫