ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করেনি

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নাকি পদত্যাগ করেছেন এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

তাদের অনুসন্ধানে জানা যায়, এই ভুয়া তথ্যটি ছড়ানোর উৎস হিসেবে একটি ব্লগস্পট-ভিত্তিক ফ্রি ডোমেইনের সাইটকে চিহ্নিত করা হয়েছে, যার নাম sadhinnews247। ওই সাইটে ‘ব্রেকিং নিউজ: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ’ শিরোনামে ৩ মে ২০২৫ তারিখে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ‘রাতের এক প্রেস ব্রিফিংয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।’ অথচ এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র কিংবা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

তবে গণমাধ্যমে এমন কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি যা উপদেষ্টার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। বরং, জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার ৪ মে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ আছে—ঈদুল আজহা সামনে রেখে কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও অংশ নিয়েছেন এবং নতুন গঠিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

অর্থাৎ, স্বরাষ্ট্র উপদেষ্টা স্বপদেই বহাল রয়েছেন। তিনি পদ থেকে সরে দাঁড়িয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

এর আগে রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিটের প্রকাশিত এক অনুসন্ধানে দেখা যায়, গত বছরের সেপ্টেম্বর থেকে এমন ভুয়া ব্লগসাইট ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য ছড়াতে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও গ্রুপের জড়িত থাকার প্রমাণও মিলেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করেনি

আপডেট সময় ০৬:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫