ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

মাধবপুরে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে আশিকুল ইসলাম জনি (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।নিহত ছাত্র বেজুড়া গ্রামের গ্রামের মিজানুর রহমানের ছেলে।

তিনি আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুরে একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। জনির পরিবারের দাবি তাকে বিষ খাওয়ানো হয়েছে।

আশিকুল ইসলামের পিতা মিজানুর রহমান জানান,গত ২৩ এপ্রিল সকালে তার ছেলে জনি মাদ্রাসায় ব্যথায় ছটপট করতে তাকে। তখন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাহবুব জনিকে নিয়ে সকালে তার বাড়িতে আসেন। তার অবস্থা খারাপ দেখে দ্রুত মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ৬ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় ২৯ এপ্রিল জনি মারা যায়। ৩০ এপ্রিল তাকে বেজুড়া গ্রামে দাফন করা হয়েছে। ছেলেকে হারিয়ে মা বাবা শোকাভিভূত বাকরুদ্ব। জনির পিতার অভিযোগ তার ছেলে মৃত্যুর জন্য বড় হুজুর আল আমিন দায়ী। মাদ্রাসা শিক্ষক আল আমিনের বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।মাদ্রাসা শিক্ষক হাফেজ আল আমিন বলেন,সকালে মাদ্রাসা থেকে ফোন করে জানানো হয় জনি অসুস্থ। ফোন পেয়ে গিয়ে জনিকে জিজ্ঞাসা করলে সে জানায় তার মাথা ব্যথা। তখন একজন শিক্ষককে দিয়ে জনিকে তার বাড়িতে পাঠানো হয়।এখন জনির পিতা মিথ্যা অভিযোগ তুলছেন।সে কিভাবে মারা গেছে তদন্ত করলেই সত্য বের হয়ে আসবে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,মাদ্রাসা ছাত্রের মৃত্যুর সংবাদ শুনেছি। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

মাধবপুরে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৭:৩৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫