ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ Logo লাখাইয়ে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষ, প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত Logo লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ Logo রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী Logo মাধবপুরে এক রাতে যুবলীগ-ছাত্রলীগের দুই স্থানে মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ Logo সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ উদ্দিন, পাবেন বকেয়া বেতন-ভাতা Logo শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার অভিযোগ Logo লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল Logo রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে Logo হাইমচরে অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক দেশ রূপান্তর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংবাদদাতা মাইনুদ্দীন রুবেলের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে উপজেলা পরিষদের সামনে এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার মাইনুদ্দীন উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কাইয়ুম মিয়া দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছেন। তার এই কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন ছেলে মো. মুন্না, রাসেল মিয়া, মোবারক হোসেন, চাচাতো ভাই রুবেল মিয়া এবং ইছাপুরা ইউপি সদস্য আনিছ মিয়া। এ কাজে সহায়তা করছেন বহিষ্কৃত যুবদল নেতা মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সি। এসব অনিয়ম নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মাইনুদ্দীন।

সম্প্রতি বিজয়নগর থানার সাবেক ওসি রওশন আলীর বিরুদ্ধেও প্রতিবেদন প্রকাশ করেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে উপজেলা পরিষদের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা কাইয়ুম, মোখলেছুর, মুন্না, রাসেলসহ ৩০-৪০ জন মিলে অতর্কিত হামলা চালায় মাইনুদ্দীনের ওপর। তার সঙ্গে থাকা ভাগিনা ও স্থানীয় কয়েকজন হামলা ঠেকাতে গিয়ে আহত হন।

সাংবাদিক মাইনুদ্দীনের মাথায় গুরুতর আঘাত লেগে ছয়টি সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত মাইনুদ্দীন বলেন, “মাটি কাটার সংবাদ প্রকাশের কারণে কাইয়ুম ও তার লোকজন পরিকল্পিতভাবে আমাকে হত্যাচেষ্টা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।”

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে জেনেছি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এদিকে অভিযুক্তদের একাধিকবার ফোন করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ

error:

ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় ১২:০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫