ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাটে ৪১তম তাফসীরুল কোরআন মহাসম্মেলন সমাপ্ত, বক্তব্য রাখলেন এমপি ফয়সল Logo জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল Logo মৌলভীবাজারে প্রধান শিক্ষককে মারধর, সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত Logo শীতের ছুটিতে ঘুরে আসুন দেশের ৬ দর্শনীয় স্থানে Logo জামালপুরে ডাবগাছের মগডালে সাড়ে তিন ঘণ্টা, পুলিশের ভয়ে নামলেন না যুবক Logo মালদ্বীপে ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা Logo ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে পানিতে ডুবে সাফওয়ান (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত সাফওয়ান ওই গ্রামের লুৎফুর রহমান ও আখি বেগম দম্পতির একমাত্র সন্তান।

রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় পরিবারের অজান্তে সে পার্শ্ববর্তী একটি ডোবায় পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তার বাবা লুৎফুর রহমান ছেলের নিথর দেহ ডোবায় ভাসতে দেখেন।

পরে দ্রুত উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই অনিক পাল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ৪১তম তাফসীরুল কোরআন মহাসম্মেলন সমাপ্ত, বক্তব্য রাখলেন এমপি ফয়সল

error:

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৫:৩৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫