
বাংলার খবর ডেস্ক:
সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চারটি কন্যাসন্তান জন্ম দিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর এই চার সন্তানের জন্ম হয়। মা ও চার নবজাতক এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
ওই গৃহবধূর স্বামী সাইদুল ইসলাম রিজন সৌদি আরবপ্রবাসী। তাঁদের বাড়ি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামে। একসঙ্গে চার শিশুর আগমনে পরিবারটিতে এখন খুশির আমেজ, স্বজনেরাও আনন্দিত।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →সাইদুল ইসলাম রিজনের ফুফাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য শেখ মো. দিলোয়ারুস শাদাৎ খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মা ও নবজাতকেরা ভালো আছেন এবং এ খবরে পরিবারের সবাই খুশি।
পরিবারের সদস্যরাও জানিয়েছেন, মা ও চার শিশু সুস্থ রয়েছে। এদিকে চার কন্যাসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মা ও নবজাতকদের জন্য শুভকামনা জানাচ্ছেন।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিলেটে ভোরে হামলা
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 
























