ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী সায়লা ফারজানাসহ আটক ৪ Logo আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত Logo সিলেটে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন কুলাউড়ার গৃহবধূ Logo শতভাগ উপবৃত্তি পাবে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী, ২২ উপজেলায় সব শিক্ষার্থী Logo মাধবপুরে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও হাফেজদের পাগড়ি প্রদান Logo চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা Logo আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ছাতিয়াইনে সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছমা খাতুন Logo গাজীপুরে কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, শিল্পাঞ্চলে স্বস্তি Logo সিলেটে এমপি এমএ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

মাধবপুর, চুনারুঘাট ও শ্রীমঙ্গলের ভোটকেন্দ্রে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে সীমান্তবর্তী চা বাগান এলাকার ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের পাঁচ জেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে চা শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

৫৫ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত চা বাগান এলাকার ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আওতায় হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী চা বাগান এলাকায় বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেন।নির্বাচন চলাকালে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, অবৈধ সীমান্ত অনুপ্রবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নিয়মিত টহল, পর্যবেক্ষণ এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে বিজিবি।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে চা শ্রমিকদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা নিরাপত্তা-সংক্রান্ত অস্বাভাবিক তথ্য পাওয়া যায়নি।

ভোটগ্রহণের পাশাপাশি ভোট গণনার সময়ও সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৫ বিজিবি। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ পারাপারসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত তৎপরতা প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ছাতিয়াইনে সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছমা খাতুন

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী সায়লা ফারজানাসহ আটক ৪

error:

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা

আপডেট সময় ০৪:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬