ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত Logo আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা Logo মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo হাইমচরে মাদ্রাসার সংস্কার করা মাঠ পরিদর্শনে ইউএনও Logo আন্দিউড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরীর সমর্থনে মীরনগর গ্রামবাসীর আয়োজন মতবিনিময় সভা Logo লাখাই উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এসএম জুবায়ের আহমেদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া Logo উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের Logo মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী-কলেজছাত্রী আটক Logo ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা, সরকারি বিমান চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন Logo উনি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আবদুল্লাহর

দরজা ভেঙে শয়নকক্ষে মিলল কলেজশিক্ষিকার ঝুলন্ত মরদেহ

প্রতীকী ছবি

বাংলার খবর ডেস্ক:

চট্টগ্রাম নগরের খুলশীতে নিজ বাসার শয়নকক্ষ থেকে ছন্দা শর্মা (৩৬) নামের এক কলেজশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে দক্ষিণ খুলশীর ৩ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ছন্দা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তাঁর বাবা হরেরাম শর্মা সাতকানিয়ার আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক। স্বামী মলই কান্তি শর্মা। পুলিশ জানিয়েছে, এই দম্পতির কোনো সন্তান নেই।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, সোমবার রাতে অফিস থেকে ফিরে স্ত্রীকে ডেকে সাড়া পাননি স্বামী। পরে দারোয়ানের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি শয়নকক্ষে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে কোনো চিরকুট মেলেনি এবং পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ আসেনি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: মাধবপুরে একই দিনে দুই তরুণীর মরদেহ উদ্ধার, একজনের ছিল বিয়ের দিন

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

error:

দরজা ভেঙে শয়নকক্ষে মিলল কলেজশিক্ষিকার ঝুলন্ত মরদেহ

আপডেট সময় ১১:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬