ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে উপজেলা বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ফেস্টুন-ব্যানার

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের সামনে টাঙানো বেশ কয়েকটি দলীয় ফেস্টুন ও ব্যানার পুড়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন যুবক কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দিচ্ছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। তাঁর দাবি, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে এবং দলটির লোকজনই রাতে নন্দীগ্রামে তাঁদের কার্যালয়ে আগুন দিয়েছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: মালদ্বীপে বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ
error:

নন্দীগ্রামে উপজেলা বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ফেস্টুন-ব্যানার

আপডেট সময় ০৭:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬