
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় মাধবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাধবপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং খামারিদের পক্ষে মোত্তাকিন চৌধুরী প্রমুখ।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দুধ, ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা উল্লেখ করেন, ১৯৯২ সালে জাতীয় প্রাণিসম্পদ উন্নয়ন নীতি প্রণয়ন এবং ১৯৯৩ সাল থেকে ক্ষুদ্র দুগ্ধ খামারে ভর্তুকি প্রদানের উদ্যোগ এ খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে হলে খামারিদের সহজ শর্তে ঋণ, উন্নত জাতের গবাদিপশু, আধুনিক চিকিৎসাসেবা, টিকাদান এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের এ খাতে সম্পৃক্ত করার আহ্বান জানান তাঁরা।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: মাধবপুরে শুক্রবার সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
মাধবপুর প্রতিনিধি 




















