ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী সায়লা ফারজানাসহ আটক ৪ Logo আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত Logo সিলেটে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন কুলাউড়ার গৃহবধূ Logo শতভাগ উপবৃত্তি পাবে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী, ২২ উপজেলায় সব শিক্ষার্থী Logo মাধবপুরে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও হাফেজদের পাগড়ি প্রদান Logo চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা Logo আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ছাতিয়াইনে সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছমা খাতুন Logo গাজীপুরে কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, শিল্পাঞ্চলে স্বস্তি Logo সিলেটে এমপি এমএ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী সায়লা ফারজানাসহ আটক ৪

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তাঁর দুই শ্যালকসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সায়লা ফারজানার শ্যালক রেজাউল আলম শাহীনও রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তাঁর স্বামী মনিরুল ইসলামকে সরকার আগেই বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

সরকার পতনের পর ১৩ আগস্ট সায়লা ফারজানা প্রথমবার অফিসে গেলে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত একদল কর্মকর্তা তাঁর কক্ষে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁকে আটকে রাখেন। পরে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাঁকে উদ্ধার করেন। পুলিশি পাহারায় তাঁকে সচিবালয়ের বাইরে নেওয়া হয়। এরপর তিনি আর মন্ত্রণালয়ে যাননি।

এদিকে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন ও তাঁর স্ত্রী সানজিদা খানম টুম্পাকেও আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, তাঁরা ২৩ কোটি ৩২ লাখ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

দুদকের এজাহার অনুযায়ী, তাঁদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দুটি করা হয়েছে। আটকের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার, ছাত্রদল নেতা জনি হত্যার ১১ বছর পর

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী সায়লা ফারজানাসহ আটক ৪

error:

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী সায়লা ফারজানাসহ আটক ৪

আপডেট সময় ০৮:৫৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬