
বাংলার খবর ডেস্ক:
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের (এমএ মালিক) বাসায় পেট্রোল বোমা ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে তেতলি এলাকায় তাঁর বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় এমপি মালিক নিজেও বাসায় ছিলেন। তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে জানায়, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে একটি পিকআপে করে একদল দুর্বৃত্ত সেখানে আসে। তারা বাসা লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে বাসায় আগুন ধরে যায়।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →স্থানীয় সূত্র জানায়, বাসার নিরাপত্তারক্ষী আগুন দেখতে পেয়ে দ্রুত অন্যদের খবর দেন। পরে বাসার লোকজন ও নিরাপত্তাকর্মীরা মিলে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাটি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন বলেন, ভোরের দিকে বাসার বাইরে থেকে একদল দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করলে আগুনের সূত্রপাত হয়। নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। আগুনে তেমন ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →এর আগে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফলে আট দিনের ব্যবধানে সিলেটে দুই রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
আরও পড়ুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিলেটে ভোরে হামলা
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 

























