
বাংলার খবর ডেস্ক:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের একটি সিট দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হোসেনের একটি সিট নিয়ে ঘটনার সূত্রপাত। শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি, পরে হাতাহাতি হয়। অভিযোগ রয়েছে, সাধারণ সম্পাদক গ্রুপের তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের কয়েকজন আঘাত করেন।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →সাধারণ সম্পাদক গ্রুপের দাবি, সভাপতি গ্রুপের কয়েকজনের কাছে অবৈধ অস্ত্র ছিল এবং হল প্রশাসনকে নিয়ে তাঁদের ধরতে গেলে তাঁরা জানালা ভেঙে পালিয়ে যান। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে সভাপতি গ্রুপের বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 






















