ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডিএনসিসি বনানী সুপার মার্কেট নির্বাচন: যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন লাখাইয়ের মহসিন আলম Logo গুরুতর অসুস্থ মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সিসিইউতে চিকিৎসাধীন Logo টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী Logo লাখাইয়ে ঔষধ প্রশাসনের অভিযান, অধিকাংশ ফার্মেসি বন্ধ Logo নাসিরনগর গোকর্ণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্ভোধন Logo লাখাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অকালমৃত্যু এসএসসি পরীক্ষার্থীর, আশঙ্কাজনক বন্ধু: Logo নাসিরনগরে দিনে কুকুর, রাতে শিয়ালের উপদ্রব; অতিষ্ঠ জনজীবন Logo লাখাইয়ে সড়কে হারভেস্টার রেখে প্রতিবন্ধকতা, ওসির ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক Logo নাসিরনগরে সেচ প্রকল্পের দুই ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা

গুরুতর অসুস্থ মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সিসিইউতে চিকিৎসাধীন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: রাফি

হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও প্রবীণ রাজনৈতিক নেতা সামসুল ইসলাম কামাল গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল মাধবপুর উপজেলায় একটি সভা শেষে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সামসুল ইসলাম কামাল। পরে তাঁকে দ্রুত স্থানীয় মা-মনি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

উপজেলা বিএনপির সভাপতির গুরুতর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলটির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। উপজেলা বিএনপির পাশাপাশি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।

এদিকে সামসুল ইসলাম কামালের দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। তাঁর সুস্থতার জন্য তাঁরা দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মহান আল্লাহর রহমতে সামসুল ইসলাম কামাল দ্রুত সুস্থ হয়ে আবারও তাঁর প্রিয় সংগঠন ও এলাকাবাসীর মাঝে ফিরে আসবেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসি বনানী সুপার মার্কেট নির্বাচন: যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন লাখাইয়ের মহসিন আলম

error:

গুরুতর অসুস্থ মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সিসিইউতে চিকিৎসাধীন

আপডেট সময় ০৯:২৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬