ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগর গোকর্ণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্ভোধন Logo লাখাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অকালমৃত্যু এসএসসি পরীক্ষার্থীর, আশঙ্কাজনক বন্ধু: Logo নাসিরনগরে দিনে কুকুর, রাতে শিয়ালের উপদ্রব; অতিষ্ঠ জনজীবন Logo লাখাইয়ে সড়কে হারভেস্টার রেখে প্রতিবন্ধকতা, ওসির ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক Logo নাসিরনগরে সেচ প্রকল্পের দুই ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা Logo ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে Logo ঐতিহ্য ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ: সভাপতি শাফকাত আহমেদ Logo সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী Logo বিজয়নগর সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

নাসিরনগর গোকর্ণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্ভোধন

মোঃ আব্দুল হান্নান,নাসিরনর,ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। নারীর ক্ষমতায়ন,অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং প্রতিটি পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে এ ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সামনে আনা হয়েছে।

এ অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় কর্মসূচিটি ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।ফ্যামিলি কার্ড উদ্যোগের মূল লক্ষ্য হলো নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করা।পরিবারে তাঁদের আর্থিক সক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা শক্তিশালী করা এবং পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি করা।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের পরিবারগুলোকে কর্মসূচির আওতায় আনার প্রত্যাশা করা হচ্ছে। তবে প্রকল্পের সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে জন্য সঠিক তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গোকর্ণ ইউনিয়নের গুচ্ছগ্রামে তথ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম সফলভাবে এগিয়ে গেলে সরকারের জনকল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তার একটি উদ্যোগ নয়; সুষ্ঠু ও স্বচ্ছ বাস্তবায়নের মাধ্যমে এটি নারীর ক্ষমতায়ন, পারিবারিক আর্থিক সুরক্ষা এবং সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম হয়ে উঠতে পারে। সঠিক উপকারভোগী নির্বাচন ও কার্যকর বাস্তবায়নের মধ্য দিয়েই ফ্যামিলি কার্ড কর্মসূচি নারীর স্বাবলম্বিতা এবং পরিবারের আর্থিক নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারনা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাসিরনগর গোকর্ণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্ভোধন

error:

আপডেট সময় ০৮:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬