ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগরে দিনে কুকুর, রাতে শিয়ালের উপদ্রব; অতিষ্ঠ জনজীবন Logo লাখাইয়ে সড়কে হারভেস্টার রেখে প্রতিবন্ধকতা, ওসির ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক Logo নাসিরনগরে সেচ প্রকল্পের দুই ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা Logo ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে Logo ঐতিহ্য ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ: সভাপতি শাফকাত আহমেদ Logo সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী Logo বিজয়নগর সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ Logo লাখাইয়ে করাব গ্রামের আব্দুল গণি ডিসি রোড বেহাল, দুর্ভোগে এলাকাবাসী Logo লাখাইয়ে বসতঘরে সিঁদ কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট

জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক পাখির পালক ছিঁড়ে পাখা ও পা ভেঙে খাওয়ার অভিযোগে সাবদুল্লাহ নামে এক অটোচালককে আটক করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কোয়ালিকান্দি মধ্যপাড়ায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের একটি ভিডিওতে সাবদুল্লাহকে জীবন্ত শালিক পাখির পালক ছিঁড়ে পাখা ও পা ভেঙে কাঁচা খেতে দেখা যায়। এ সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি ঘটনাটি ভিডিও করেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ৫০০ টাকা বাজি ধরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আটক সাবদুল্লাহ বলেন, “বাজি ধরে শালিক পাখিটিকে জীবন্ত খেয়ে ফেলেছি। এটা উচিত হয়নি। তখন আবেগে কাজ করেছে, বিবেকে কাজ করেনি।”

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাবদুল্লাহকে আটক করা হয়েছে। খবর পেয়ে বন্যপ্রাণী অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরে দিনে কুকুর, রাতে শিয়ালের উপদ্রব; অতিষ্ঠ জনজীবন

error:

জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক

আপডেট সময় ০৬:৫২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬