ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে এসির আউটডোর চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার চোরাই মালামাল

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে বসতবাড়ির এসির আউটডোর ইউনিট চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া এসির আউটডোর ইউনিটটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও থানা সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত আনুমানিক ৩টার পর লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের বাসিন্দা মো. আতাউর রহমানের (৫৫) একতলা বসতবাড়ির বাইরে স্থাপিত এসির আউটডোর ইউনিটটি চুরি হয়।

এ ঘটনায় গৃহকর্তা মো. আতাউর রহমান বাদী হয়ে লাখাই থানায় একটি চুরির মামলা করেন। ৮ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ০৪। দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান শুরু করে। সংবাদের ভিত্তিতে বুল্লা বাজার ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম বুল্লা গ্রামের মো. ইলিয়াছ মিয়ার ছেলে মো. শাকিনুর ইসলাম ওরফে শাহিনুর মিয়া (২৭) এবং সিরাজ মিয়ার ছেলে মো. আহাদুল মিয়া (৩৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া এসির আউটডোর ইউনিটটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

লাখাই থানা-পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা-পুলিশ।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ
error:

লাখাইয়ে এসির আউটডোর চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার চোরাই মালামাল

আপডেট সময় ০২:২৭:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬