ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে দুর্গাপূজা উপলক্ষে কাশিমনগর পুলিশ ফাঁড়ির বিশেষ আইনশৃঙ্খলা সভা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির আয়োজনে ফাঁড়ি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চৌমুহনী ও ধর্মঘর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইকতিয়ার মিয়া, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম কামাল, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাংবাদিক হামিদুর রহমান ও ইউপি সদস্য আশিকুর রহমান মামুনসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে পুলিশসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার বিষয়েও আলোচনা করা হয়।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ
error:

মাধবপুরে দুর্গাপূজা উপলক্ষে কাশিমনগর পুলিশ ফাঁড়ির বিশেষ আইনশৃঙ্খলা সভা

আপডেট সময় ১১:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬