ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইমচরে যৌথ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা টাস্কফোর্স।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর কাটাখালি, ঈশানবালা, মাঝেরচর, মাঝিরবাজার, লালমিয়ারটেক, চকিদারকান্দি, বারতহবিল ও আজাদের খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা টাস্কফোর্স কমিটির কার্যক্রমের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, হাইমচর, চাঁদপুর এবং কোস্ট গার্ড, হাইমচর, চাঁদপুরের সদস্যরা যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে বিধিমোতাবেক জব্দ করা জাল বিনষ্ট করা হয়েছে।

মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে মেঘনা নদীতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ
error:

হাইমচরে যৌথ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

আপডেট সময় ১১:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬