ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইমচরে দুর্গাপূজায় সম্প্রীতির আহ্বান এমপি মানিকের, ৬ মণ্ডপে সরকারি বরাদ্দপত্র বিতরণ

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ছয়টি পূজামণ্ডপের অনুকূলে সরকারি ডিও (বরাদ্দপত্র) বিতরণ করা হয়েছে। এ সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হাইমচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতিরও প্রতীক। বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনা ধারণ করে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন, এটাই প্রত্যাশা। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এমপি মানিক আরও বলেন, উৎসবকে ঘিরে বিশৃঙ্খলা, উসকানি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আগাম প্রস্তুতি নিতে হবে। পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় থাকা জরুরি। হাইমচরের দীর্ঘদিনের সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য ধরে রেখে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সরকারি সহায়তার বিষয়ে তিনি বলেন, ধর্মীয় উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে। বরাদ্দ যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি উৎসবের শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার এবং কমলাপুর দুর্গাপূজামণ্ডপের প্রতিনিধি শংকর ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছয়টি দুর্গাপূজামণ্ডপের নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ
error:

হাইমচরে দুর্গাপূজায় সম্প্রীতির আহ্বান এমপি মানিকের, ৬ মণ্ডপে সরকারি বরাদ্দপত্র বিতরণ

আপডেট সময় ১১:৪৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬