
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের কালচারাল ক্লাবের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ রাইফুল ইসলাম সাজ্জাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন নুসরাত জাহান মাইশা।
কমিটিতে সহসভাপতি হিসেবে আবির আহমেদ, ভিপি অব অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে তন্ময় আকাশ চৌধুরী এবং সহকারী ভিপি অব অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে সাতক্কি সরকার, কাওসার মিয়া, হোসাইন চাকদার ও সাগর হোসাইন দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরিফ মোল্লাহ এবং সহকারী সাধারণ সম্পাদক হিসেবে নুসরাত তালুকদার জীম, সিয়াম চৌধুরী ও জহিরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন শরীফ মিয়া। সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সায়ান চৌধুরী, তৃষা রানি বিশ্বাস, মোহাম্মদ সাহারাত ও মাইনুল ইসলাম শাহান। কোষাধ্যক্ষ/অর্থ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নয়ন মিয়া।
ক্লাব অফিসার হিসেবে জাহিদ বিন শাদিন, প্রচার ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক হিসেবে মো. আলিব উল হক চয়ন এবং ফটোগ্রাফি ও ভিডিও সম্পাদক হিসেবে জুলকার নাঈম রানা দায়িত্ব পেয়েছেন।
ঘোষিত কমিটির মেয়াদ ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত। নির্ধারিত মেয়াদ শেষে পরবর্তী ব্যাচের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্ববর্তী কমিটির সভাপতি তানভীর আহমেদ (জিসান) ও সাধারণ সম্পাদক রাজবীর দাস রনিকে বর্তমান কমিটির উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন নাসিরনগর সরকারি কলেজ কালচারাল ক্লাবের সভাপতি তানভীর আহমেদ (জিসান) ও সাধারণ সম্পাদক রাজবীর দাস রনি।
ক্লাব সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটির মাধ্যমে নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের সাংস্কৃতিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সৃজনশীলতার বিকাশ এবং কলেজের সাংস্কৃতিক পরিবেশ আরও প্রাণবন্ত করাই হবে নতুন কমিটির অন্যতম লক্ষ্য।
নতুন নেতৃত্বকে ঘিরে ক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মডারেটর প্রবোধ মাইশান ও সৈয়দ লুৎফুল হায়দারের দিকনির্দেশনা ও সহযোগিতায় নতুন কমিটি সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নাসিরনগর সরকারি কলেজ কালচারাল ক্লাবের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন— সভাপতি মোহাম্মদ রাইফুল ইসলাম সাজ্জাদ; সহসভাপতি আবির আহমেদ; ভিপি অব অ্যাডমিনিস্ট্রেশন তন্ময় আকাশ চৌধুরী; সহকারী ভিপি অব অ্যাডমিনিস্ট্রেশন সাতক্কি সরকার, কাওসার মিয়া, হোসাইন চাকদার ও সাগর হোসাইন; সাধারণ সম্পাদক নুসরাত জাহান মাইশা; যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মোল্লাহ; সহকারী সাধারণ সম্পাদক নুসরাত তালুকদার জীম, সিয়াম চৌধুরী ও জহিরুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক শরীফ মিয়া; সহকারী সাংগঠনিক সম্পাদক সায়ান চৌধুরী, তৃষা রানি বিশ্বাস, মোহাম্মদ সাহারাত ও মাইনুল ইসলাম শাহান; কোষাধ্যক্ষ/অর্থ সম্পাদক নয়ন মিয়া; ক্লাব অফিসার জাহিদ বিন শাদিন; প্রচার ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক মো. আলিব উল হক চয়ন এবং ফটোগ্রাফি ও ভিডিও সম্পাদক জুলকার নাঈম রানা।
বাংলার খবর ডেস্ক : 



















