
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান দুলালকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার করাব ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লাখাই থানা পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মেহেদী হাসান দুলালকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলার খবর ডেস্ক : 



















