ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

জসিম উদ্দিন, মোংলা প্রতিনিধি:
অবশেষে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে আট দিন পর দুই ইউনিটে একযোগে বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে বন্দরসংলগ্ন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কেন্দ্রটির বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটটি চালু করা হয়।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণ কাজ শেষে দুপুর ১২টায় সেটি পুনরায় চালু করা হয়েছে। চালুর পর প্রাথমিকভাবে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। পর্যায়ক্রমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হবে।

তিনি আরও জানান, বর্তমানে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুদ রয়েছে।

এর আগে ১৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর গত আট দিন একটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন চালু রাখা হয়েছিল। এতে কেন্দ্রটির মোট উৎপাদন প্রায় অর্ধেকে নেমে আসে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। দুটি ইউনিট একযোগে চালু থাকলে কেন্দ্রটি জাতীয় গ্রিডে প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। দ্বিতীয় ইউনিটটি পুনরায় চালু হওয়ায় কেন্দ্রটির স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে ফেরার সুযোগ তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

আপডেট সময় ১০:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬