ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চিকিৎসকের গাফিলতি ও জোর করে ইনজেকশন পুশের অভিযোগ, বাবার মৃত্যুর বিচার চান গোলাম মোস্তফা রফিকের ছেলে Logo হাইমচরে ইয়াবাসহ দুই কারবারি ও এক সেবনকারী আটক Logo হাইমচরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি Logo মাধবপুর বাজারের পুকুর পরিদর্শনে ইউএনও, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে উদ্যোগের আশ্বাস Logo যন্ত্রপাতির অভাবে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত দন্ত চিকিৎসা Logo চেক ডিজঅনার মামলায় আপস ও টাকা পরিশোধ হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট Logo ২০৩০ সালের আগেই মাতৃমৃত্যু হ্রাসের লক্ষ্য অর্জন, বাংলাদেশকে WHO’র অভিনন্দন Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে ভয়াবহ আগুন, পুড়েছে কম্পিউটার-সার্ভার ও গুরুত্বপূর্ণ নথি Logo Logo ৭৮ লাখ টাকার আধুনিক রেলস্টেশন ভবন পড়ে আছে অযত্নে, ট্রেন চালুর অপেক্ষায় সাটিয়াজুরী

চিকিৎসকের গাফিলতি ও জোর করে ইনজেকশন পুশের অভিযোগ, বাবার মৃত্যুর বিচার চান গোলাম মোস্তফা রফিকের ছেলে

Screenshot

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁর ছেলে ব্যারিস্টার জাকারিয়া রকি। তাঁর দাবি, চিকিৎসকের অবহেলা এবং জোরপূর্বক ইনজেকশন পুশ করার ঘটনায় তাঁর বাবার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার জাকারিয়া রকি বলেন, তাঁরা এ ঘটনায় করা তদন্তের প্রতিবেদন পেয়েছেন। ওই প্রতিবেদনে চাঁদের হাসি হাসপাতাল ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আল আমিনকে অভিযুক্ত করা হলেও চিকিৎসক ডা. সোলাইমানের সম্পৃক্ততার বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।
তিনি অভিযোগ করেন, তাঁর বাবার চিকিৎসায় ডা. সোলাইমানের গাফিলতি ছিল এবং সেই কারণেই তাঁর বাবার মৃত্যু হয়েছে বলে তাঁরা মনে করেন। তদন্ত প্রতিবেদনে চিকিৎসককে অভিযুক্ত না করার বিষয়টিকে তিনি অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন।
ব্যারিস্টার জাকারিয়া রকি আরও জানান, এ ঘটনায় তাঁরা শিগগিরই আইনগত পদক্ষেপ নেবেন।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট চাঁদের হাসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম মোস্তফা রফিক মারা যান। তিনি দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ছাড়াও হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত চিকিৎসকের গাফিলতি ও ইনজেকশন পুশ-সংক্রান্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চিকিৎসকের গাফিলতি ও জোর করে ইনজেকশন পুশের অভিযোগ, বাবার মৃত্যুর বিচার চান গোলাম মোস্তফা রফিকের ছেলে

error:

আপডেট সময় ০৪:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬