
বাংলার খবর ডেস্ক:২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য নতুন করে আবেদনের সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী ১০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারেনি, তারা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে। একই সময়ে পুনঃমূল্যায়নের মাধ্যমে ফল পরিবর্তিত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
ভর্তি-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি নির্দেশিকা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
ভর্তির যোগ্যতা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। এ জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য যাচাই করে যথাসময়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















