
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি বের করা হয়। উপজেলা মহিলা দলের সভাপতি মাকসুদা বেগম ও সাধারণ সম্পাদক শাহনারা বেগমের নেতৃত্বে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, সরদার আবু তাহের, আজিজুল হক বাবুল, আব্দুল কুদ্দুস মেহনতী, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া, সদস্য সচিব জহির মিয়াজী, ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ আখন ও সাবেক সাধারণ সম্পাদক মিলাদ মাঝিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নার্গিস ইসলাম, যুগ্ম সম্পাদক নূর জাহান ও রাবেয়া বেগমসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রাজনৈতিক কর্মকাণ্ড ও দীর্ঘদিনের সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলার খবর ডেস্ক : 



















